বেশ কয়েকদিন ধরেই তীব্র দাবদাহের কারণে প্রচণ্ড গরমে রাজবাড়ীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অসহনীয় গরমে ত্রাহি ত্রাহি অবস্থা জনসাধারণের। রোববার ( ২১ এপ্রিল) এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
![]() |
| রাজবাড়ীর শহরে প্রচণ্ড গরমে রিকশা চালাতে পারছেন না চালকরা। |
এ বছর চৈত্র মাসের শুরু থেকেই তীব্র গরম পড়েছে। চৈত্রের মাঝামাঝি থেকে শুরু হয়েছে দাবদাহ। এ আবহাওয়া পরিস্থিতিকে মরুভূমির আবহাওয়ার সঙ্গে তুলনা করছেন অনেকে। তবে চলমান দাবদাহ নিয়ে সহসা কোনও সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস।
রাজবাড়ীর শহরে গরম থেকে একটুখানি স্বস্তি পাওয়ার জন্য রিকশা শ্রমিকেরা তাদের আয় রোজগার বাদ দিয়ে গাছ তলায় রিকশা রেখে অন্যত্র বিশ্রাম নিচ্ছেন। আবার কেউ কেউ গরমে দুর্বল হয়ে গাছের নিচে রিকশার ওপর বসেই ঘুমিয়ে পড়েছেন।
রিকশা শ্রমিক রহিম, খবীর ও জব্বার বলেন, গরমে রিকশার যাত্রী খুবই কম। যাও দুই একজন পাওয়া যায় তীব্র গরমের জন্য যাত্রী নিচ্ছি না। ফলে পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে।
ডা. আ. গফুর জানান, সাধারণ জনগণকে এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য চলা ফেরাসহ নানা রকমের পরামর্শ দেয়া হচ্ছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হলেই ভালো। আর বেশি বেশি তরল জাতীয় খাবার খেতে হবে।

Post a Comment