মোবাইলে গেম খেলা নিয়ে ২ সন্তানের ঝগড়া, মা-মেয়েকে পিটিয়ে হত্যা
দিনাজপুরে নবাবগঞ্জে মোবাইলে গেম ও ভিডিও দেখাকে কেন্দ্র করে দুই সন্তানের ঝগড়ার জেরে মা ও মেয়েকে পিটিয়ে হতার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় আহত হয়েছেন তার ছেলেও।
![]() |
| দিনাজপুরের নবাবগঞ্জে মা-মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার শহিদুল ইসলাম। |
শফিকুল ইসলাম শফিক ও গোলাম নবী দুলাল
২ মিনিটে পড়ুনশনিবার (২০ এপ্রিল) রাতে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর ( চিরির চড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার হেয়াতপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম (৩০) ও তার মেয়ে আফরিন আক্তার (০৫)। আহত ছেলে আল আমিনকে (১২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে মর্জিনা বেগম রান্না করছিলেন। এ সময় পাশে রুমে ছেলে আল আমিন ও মেয়ে আফরিন আক্তার মোবাইলে গেম খেলছিল ও। এ সময় ভাই-বোনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। মা, ভাই বোনকে ঝগড়া বন্ধ করতে বললে তারা ঝগড়া চালিয়ে যায়। এ সময় মা রাগ করে তাদের থাপ্পর মারেন।
এ নিয়ে বাবা শহিদুল ইসলাম উত্তেজিত হয়ে স্ত্রীর সঙ্গে তর্ক ও ঝগড়া শুরু করেন। ঝগড়ার একপর্যায়ে শহিদুল স্ত্রী মর্জিনা বেগমকে খাটের চৌকাঠ দিয়ে আঘাত করলে স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় ছেলে মেয়েকেও পিটিয়ে আহত করেন বাবা। পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন থেকে রোববার সকালে মেয়ে আফরিনও মারা যায়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম জানান, রাতেই নিহত মর্জিনার মা গোলাপি বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে জামাই শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তবে এ হত্যাকাণ্ডের পেছনে আরও কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

إرسال تعليق